বাগাতিপাড়ায় ‘রিভার ভিউ ফুড গার্ডেন’ এর শুভ উদ্বোধন
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাজা মালঞ্চি ঈদগাহ মাঠ সংলগ্ন তমালতলা এলাকায় উদ্বোধন করা হয়েছে ‘রিভার ভিউ ফুড গার্ডেন’ নামের নতুন একটি ফুড কর্নার। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র…
“সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় কোনো অবহেলা সহ্য করা হবে না”-হুইপ দুলু
গোলাম মাওলা সাগর, নাটোর প্রতিনিধি: রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার (১০মে) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী, স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, শিশু ও নারী ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ সরবরাহ ও পরিচ্ছন্নতার বিষয় খোঁজখবর নেন। এসময়…
বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার ইউনিট দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ মে বুধবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাসহ সকল ইউনিটের দায়িত্বশীলদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার জাকির হোসেনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল…
“দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি”-দুলু
গোলাম মাওলা সাগর, নাটোর: দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, সংঘাত আর প্রতিহিংসার আলোচনার মাঝেও নাটোরে এক ভিন্ন বার্তা দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার ভাষায়, “বিএনপি ক্ষমতায় আসলেই দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায়”— আর সেই বক্তব্যের প্রতিফলন দেখা গেল নাটোর জেলা পরিষদ মিলনায়তনের আয়োজনে। শুক্রবার বিকেলে জেলার সাতটি উপজেলার ৩৩০ জন দরিদ্র ও…
‘সৎকারে বাধা’ অভিযোগ ভিত্তিহীন, দাবি তমালতলা মহাশ্মশান কমিটির
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা উপজেলার তমালতলা মহাশ্মশানে এক গৃহবধূর অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘সৎকারে বাধা’ সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তমালতলা মহাশ্মশান কমিটি। বৃহস্পতিবার (৭ মে) কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ৩ মে বাগাতিপাড়া গ্রামের শ্রী সুজিত সরকারের স্ত্রী রাখি…
শিশুকে প্রাপ্তবয়স্ক বানিয়ে হত্যা মামলা, আদালতের কঠোর পদক্ষেপ
গোলাম মাওলা সাগর, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে এক চাঞ্চল্যকর ঘটনায় ৭ বছর বয়সী এক শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলায় আসামি করার অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন। আদালত সূত্রে জানা…
বাগাতিপাড়ায় ছাত্রলীগ নেতা জনি গ্রেফতার
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবিএম রবিউল হাসান জনি। জনি বাগাতিপাড়া উপজেলার কাজিরচক মালঞ্চি গ্রামের আজিজুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার তমালতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার…
নওগাঁর মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন
মোঃ রায়হান আলী নওগাঁ : নওগাঁর মান্দায় মিথ্যা তথ্য দিয়ে মানহানি কর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদুল হাসান নামে এক ভুক্তভোগী। আজ রোববার (৪ মে) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাচারি পাড়া আদর্শ বালিকা মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাচারীপাড়া আদর্শ বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাহমুদুল হাসান…
বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়ম: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
তৌফিকুল ইসরাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: উপজেলা পর্যায়ে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে চলমান এ প্রকল্পটির কাজ করছে চট্টগ্রামভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,…
বাগাতিপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: আন্তর্জাতিক ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী অংশগ্রহণ করেন। আজ শুক্রবার (১লা মে) সকালে আয়োজিত র্যালিটি মালঞ্চি রেলগেট এলাকা থেকে শুরু হয়ে…

